News71.com
 Bangladesh
 17 Feb 20, 01:22 PM
 89           
 0
 17 Feb 20, 01:22 PM

টাঙ্গাইলে ইউএনওর কক্ষে সাংবাদিক পেটালেন ইউপি চেয়ারম্যান॥

টাঙ্গাইলে ইউএনওর কক্ষে সাংবাদিক পেটালেন ইউপি চেয়ারম্যান॥

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে যুগান্তরের প্রতিনিধি খান ফজলুকে মারধোরের অভিযোগে ইউপি চেয়ারম্যান হায়দার আলীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত অভিযুক্ত ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। গত ১৩ ফেব্রুয়ারি অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহ করায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে স্থানীয় যুগান্তরের প্রতিনিধি খান ফজলুকে মারধর করেন হায়দার আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন