News71.com
 Bangladesh
 16 Feb 20, 11:53 AM
 64           
 0
 16 Feb 20, 11:53 AM

পুলিশের হাতে আটক হলেন হবিগঞ্জে নদীতে বিষ ঢালা ব্যক্তি॥

পুলিশের হাতে আটক হলেন হবিগঞ্জে নদীতে বিষ ঢালা ব্যক্তি॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে বিষ ঢেলে মাছ নিধনের দায়ে এক জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। সকালে বানিয়াচংয়ের শুটকি নদীতে বিষ ঢেলে মাছ নিধন করা হচ্ছে এ মর্মে সরকারী সেবা নাম্বার ৩৩৩ -এ ফোন করে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার’ কে জানালে তাৎক্ষনিক বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলের শুটকি নদীতে অভিযান চালিয়ে বিষ ঢেলে মাছ নিধনের অপরাধে কালিদাস টেকা গ্রামের সাইফুল রহমান এর ছেলে রুহুল আমীন (২৪) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের মাধ্যমে আটক রুহুল আমীন কে ১০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার। ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুল ছালামসহ একদল পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন