News71.com
 Bangladesh
 15 Feb 20, 08:37 PM
 134           
 0
 15 Feb 20, 08:37 PM

পঞ্চম কন্যার বাবা হলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি॥

পঞ্চম কন্যার বাবা হলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি॥

নিউজ ডেস্কঃ কন্যাসন্তানকে ভাবা হয় সৌভাগ্যের নিদর্শন। শহীদ আফ্রিদি পৃথিবীর সেই সৌভাগ্যবান বাবাদের একজন। এর আগে চার কন্যার পিতা ছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এবার তার ঘর আলো করে এলো আরও এক কন্যাসন্তান।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সুখবরটি জানিয়েছেন আফ্রিদি নিজেই। যেখানে আফ্রিদি লিখেছেন, ‘স্রষ্টার অসীম দয়া ও কৃপা...আমি চারজন অপরূপ কন্যার পিতা ছিলাম, এখন তিনি আমাকে পঞ্চম কন্যা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুভকাঙ্ক্ষীদের সঙ্গে আমি এই সুখবরটি ভাগাভাগি করলাম চার  থেকে পাঁচ হলো।’টুইটারে ওই পোস্টের সঙ্গে আফ্রিদি চার কন্যাকে নিয়ে নতুন অতিথির সঙ্গে তোলা তার একটি ছবিও দিয়েছেন। যে ছবি প্রকাশ হওয়ার পর তাতে অভিনন্দন আর শুভ কামনার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি কদিন পর ৪০ বছরে পা দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন