
নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসায় গতকাল শুক্রবার বিকেলে মা ও তার দুই শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল আজ রাতে শুক্রবার বলেন, প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মা ও তার দুই সন্তানের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুই সন্তানসহ মাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। নিহতরা একজন টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরা বিভাগের পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ ঘটনা খতিয়ে দেখছে।