News71.com
 Bangladesh
 13 Feb 20, 07:47 PM
 202           
 0
 13 Feb 20, 07:47 PM

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কবি নির্মলেন্দু গুণ॥

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কবি নির্মলেন্দু গুণ॥

নিউজ ডেস্কঃ জ্বর ও কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় নির্মলেন্দু গুণকে। বর্তমানে তিনি সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন। এ তথ্য নিশ্চিত করে কবির মেয়ে মৃত্তিকা গুণ বলেন, দীর্ঘদিন ধরেই বাবার ঠাণ্ডাজনিত সমস্যা রয়েছে। এরই মধ্যে তিনি বইমেলা গিয়েছিলেন, সেখানে ধুলাবালিতে সমস্যা সৃষ্টি হয়। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, এবং ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছিলেন না। সব দিক বিবেচনা করেই বৃহস্পতিবার তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ‘চিকিৎসকরা বাবাকে পর্যবেক্ষণে রেখেছেন। হালকা নিউমোনিয়াতে ভুগছনে তিনি। কিডনিতেও সমস্যা আছে। তবে আশঙ্কা করার মতো কোনো কিছু নয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন