News71.com
 Bangladesh
 13 Feb 20, 07:46 PM
 97           
 0
 13 Feb 20, 07:46 PM

ঢাকা সিটিতে পানির কোনো ঘাটতি নেই ॥ স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

ঢাকা সিটিতে পানির কোনো ঘাটতি নেই ॥ স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পানির কোনো ঘাটতি নেই। বর্তমান চাহিদা অনুযায়ী সরবরাহ বেশি বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। প্রশ্নোত্তরে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে পানির চাহিদার পরিমাণ দৈনিক ২২৫ থেকে ২৫৫ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা দৈনিক ২৫৫ কোটি লিটার। সুতরাং, চাহিদা অনুযায়ী পানির সরবরাহে কোনো ঘাটতি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন