News71.com
 Bangladesh
 13 Feb 20, 11:52 AM
 65           
 0
 13 Feb 20, 11:52 AM

জাহালম কাণ্ড॥ রুল শুনানি শেষ, রায় যেকোনো দিন

জাহালম কাণ্ড॥ রুল শুনানি শেষ, রায় যেকোনো দিন

নিউজ ডেস্কঃ পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানো নিয়ে ক্ষতিপূরণ বিষয়ক রুলের শুনানি বুধবার (১২ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। এ বিষয়ে যে কোনো দিন রায় (সিএসভি) ঘোষণা করবেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। খুরশীদ আলম খান বলেন, জাহালমের ক্ষতিপূরণের বিষয়ে জারি করা রুলের ওপর আজ শুনানি সম্পন্ন হয়েছে।

আদালত রায়ের জন্য সিএভি রেখেছেন। অর্থাৎ, যে কোনো দিন এ রায় ঘোষণা করা হবে। গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে ‘স্যার, আমি জাহালম, সালেক না...’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করেন হাইকোর্ট বেঞ্চ। এছাড়া রুলও জারি করেন আদালত। পরে একই বছরের ৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা হাজিরের পর হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন এবং দুদকের কাছে ঘটনার বিষয়ে হলফনামা আকারে জানতে চেয়েছেন। সে আদেশ অনুসারে দুদক হলফনামা আকারে তা উপস্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন