News71.com
 Bangladesh
 12 Feb 20, 07:05 PM
 82           
 0
 12 Feb 20, 07:05 PM

ল’রিয়েল-ইউনেস্কো পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী॥

ল’রিয়েল-ইউনেস্কো পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ও জ্যেষ্ঠ গবেষক ড. ফিরদৌসী কাদরী আন্তর্জাতিক সম্মাননা ল’রিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ডে (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ভূষিত হয়েছেন।উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে অবদান রাখায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ পুরস্কারজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে পুরস্কারদাতা ‘ফর উইমেন ইন সায়েন্স’র বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং মিউকোসাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ড. ফিরদৌসী বিজ্ঞানে নারী ও মেয়েবিষয়ক আন্তর্জাতিক দিবসে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন।আগামী ১২ মার্চ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদরদফতরে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ ইউরো (৯২ লাখ ৬৩ হাজার টাকার বেশি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন