News71.com
 Bangladesh
 12 Feb 20, 11:54 AM
 107           
 0
 12 Feb 20, 11:54 AM

শীঘ্রই দেশের সব মেডিকেল ৫০ সদরে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু হবে॥ স্বাস্থ্যমন্ত্রী

শীঘ্রই দেশের সব মেডিকেল ৫০ সদরে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু হবে॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘মন্ত্রণালয়ের প্রজেক্ট রিভিউ সংক্রান্ত সভায়’ তিনি এ কথা জানান। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদিত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এই প্রকল্পটির কাজ ২০২২ সালের মধ্যেই সম্পন্ন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কিডনি রোগের চিকিৎসা করা নিয়ে দেশের সাধারণ মানুষের সমস্যা অনেকাংশেই দূর হবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে বর্তমানে এক কোটি ৯০ লাখের মতো মানুষ কিডনি রোগে ভুগছে। প্রতিবছর ১৭ দশমিক ৩ শতাংশ হারে মানুষ ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। প্রকল্পটির মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপিত হলে একদিকে ঢাকায় চিকিৎসার চাপ কমে যাবে, অন্যদিকে দেশের সাধারণ মানুষের কিডনি রোগ চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি আসবে। মন্ত্রণালয় জানায়, দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় মাত্র ২০ ভাগ রোগীর কিডনি ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে। কিডনি বিশেষজ্ঞদের মতে, প্রায় ৪০ হাজার রোগীর বর্তমানে সাপ্তাহিক ডায়ালাইসিস প্রয়োজন। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলে মাত্র ছয় হাজার মানুষের ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন