News71.com
 Bangladesh
 11 Feb 20, 08:37 PM
 105           
 0
 11 Feb 20, 08:37 PM

ভারতীয় পাসপোর্টসহ বিমানবন্দরে দুই বাংলাদেশি গ্রেফতার॥

ভারতীয় পাসপোর্টসহ বিমানবন্দরে দুই বাংলাদেশি গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় যাওয়ার সময় নাগপুর ও ব্যাঙ্গালুরু থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) তিওয়াল বড়ুয়া দাশ অর্নব (২১) ও আকেল বড়ুয়া রায় তন্ময় (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু সোমবার (১০ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, তিওয়াল বড়ুয়া দাশ অর্নবের বাড়ি চট্টগ্রামে। তিনি ভ্রমণ ভিসায় ভারতে গিয়েছেলেন। তাকে নাগপুর থেকে গ্রেফতার করা হয়। একই দিনে আকেল বড়ুয়া রায় তন্ময়কে ব্যাঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তবে বাংলাদেশে বাড়ি কোথায় তা খবরে উল্লেখ করা হয়নি। তন্ময় অবৈধভাবে বর্ডার পার হয়ে ভারতে গিয়েছিলেন। দুইজনই নিজেদের বাড়ি বাংলাদেশে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট পেতে তাদের সহায়তা করায় এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। খবরে বলা হয়েছে, দু’জনই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ার ভিসা পান। মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানের ওঠার আগে বোর্ডিং পাস নেয়ার সময় গ্রেফতার করা হয় তাদের

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন