News71.com
 Bangladesh
 11 Feb 20, 08:33 PM
 111           
 0
 11 Feb 20, 08:33 PM

এখন থেকে ইউজিসির গবেষণা সহায়তা মিলবে অনলাইনে॥

এখন থেকে ইউজিসির গবেষণা সহায়তা মিলবে অনলাইনে॥

নিউজ ডেস্কঃ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা সহায়তা এখন থেকে অনলাইনে দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এ সংক্রান্ত ‘অনলাইন সাবমিশন ফর রিসার্চ গ্র্যান্টস’ সফটওয়্যার উদ্বোধন করেন।  ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। এ বিষয়ে ইউজিসির সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস জানান, অনলাইন সাবমিশন ফর রিসার্চ গ্র্যান্টস সফটওয়্যারের মাধ্যমে ইউজিসি’র প্রাতিষ্ঠানিক সকল সেবা সহজে পাওয়া যাবে। গবেষণা সহায়তা মঞ্জুরি খুব কম সময়ে ও সহজে প্রদান করা যাবে। আবেদনকারী গবেষণা সহায়তার আবেদনটি সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে তাও জানতে পারবেন। পাশাপাশি, এর মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা ও গবেষণা সহায়তার পরিমাণও জানা যাবে। প্রসঙ্গত কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের অধীনে ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ থেকে বিদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য সহায়তা দিয়ে থাকে। এছাড়া সহায়তা দেয়া হয় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যাতায়াত খরচ, দেশের অভ্যন্তরে জাতীয় বা আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষণায়। এতদিন এসব সেবা ম্যানুয়ালি প্রদান করা হলেও এখন থেকে তা অনলাইনে দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন