News71.com
 Bangladesh
 10 Feb 20, 09:32 PM
 97           
 0
 10 Feb 20, 09:32 PM

রাজধানীর সদরঘাটে এসি বিস্ফোরণ॥ দগ্ধ ৩

রাজধানীর সদরঘাটে এসি বিস্ফোরণ॥ দগ্ধ ৩

নিউজ ডেস্কঃ রাজধানীর সদরঘাটে একটি ভবনের ছাদে এসি মেরামতের সময় বিস্ফোরণে ৩ কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে, সকালে চট্টগ্রামে রাবার ওয়ার্কশপের সঙ্গে লাগানো বাসায় রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে, গত ৬ ডিসেম্বর নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ওয়েস্টার্ন মেরিন ওয়ার্কশপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জন দগ্ধ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন