
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে তার গুলশানের বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়। পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানান। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে তাকে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।