
নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার পিচুরী গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে মোশাররফ হোসেন (৩৭), বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে তছলিম উদ্দিন (৪৩), টাঙ্গাইল সদর উপজেলার উত্তর টারোটিয়া গ্রামের মৃত নয়ন খানের ছেলে জহুরুল ইসলাম (২৮), একই উপজেলার আলোয়াতারিণী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪২), কায়েগমারা গ্রামের মৃত জুলহাসের ছেলে জাহিদ হাসান (২৯) ও সিরাজগঞ্জ সদর উপজেলার মুড়িপাড়া গ্রামের আফছার আলীর ছেলে মুঞ্জুরুল ইসলাম (৪০)।