News71.com
 Bangladesh
 09 Feb 20, 07:26 PM
 102           
 0
 09 Feb 20, 07:26 PM

এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ঝালকাঠিতে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা॥

এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ঝালকাঠিতে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে এক যুবক পুলিশের কাছে আটক হয়েছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডিত যুবক বিপ্লব হোসেন সানি নলছিটির সদরের বেল্লাল মাঝির ছেলে। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, রোববার (০৯ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত যুবককে ২৫ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন