News71.com
 Bangladesh
 09 Feb 20, 06:36 PM
 74           
 0
 09 Feb 20, 06:36 PM

কাতার ফেরত শীর্ষ সন্ত্রাসী সারোয়ারের স্বীকারোক্তি॥ অত্যাধুনিক রাইফেল ও গুলি উদ্ধার

কাতার ফেরত শীর্ষ সন্ত্রাসী সারোয়ারের স্বীকারোক্তি॥ অত্যাধুনিক রাইফেল ও গুলি উদ্ধার

নিউজ ডেস্কঃ কাতার ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী ১টি একে ২২ রাইফেলসহ ৩টি অস্ত্র এবং ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বায়েজিদ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, রাতেই ঢাকা থেকে সারোয়ারকে চট্টগ্রাম এনে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে সে পুলিশের কাছে তার অস্ত্রের মজুদ তুলে দেয়। এর মধ্যে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড রাইফেলের গুলি, ২ এলজি এবং ৩ রাউন্ড কার্তুজ রয়েছে। তার অনুসারীদের কাছে আরো অস্ত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। শনিবার কাতার থেকে বাংলাদেশে ফেরার সময় চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে কাতার থেকে আসা একটি ফ্লাইট থেকে প্রথমে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন