News71.com
 Bangladesh
 09 Feb 20, 06:33 PM
 65           
 0
 09 Feb 20, 06:33 PM

যশোরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্র-গুলিসহ ২ চরমপন্থী আটক॥

যশোরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্র-গুলিসহ ২ চরমপন্থী আটক॥

নিউজ ডেস্কঃ যশোরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্র-গুলিসহ পুলিশের হাতে আটক হয়েছে দুই চরমপন্থী সদস্য। রোববার (০৯ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে উজেলার আন্দা গ্রাম থেকে তাদের আটক করে অভয়নগর থানা পুলিশ। আটককৃতরা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল।রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- ওই গ্রামের সমীর মল্লিকের ছেলে কুমারেশ মল্লিক ও জগদিশ শিকদারের ছেলে হীরামন শিকদার। অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আন্দা গ্রামের গ্রামপুলিশ সদস্য আজমত আলী অভয়নগর থানায় সংবাদ দেন চরমপন্থী সংগঠনের দুই সদস্য একই গ্রামের সন্ত্রাসী আদিত্য রায়ের বাড়িতে অস্ত্র-গুলি দিয়ে গেছে। এরপর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য কুমারশে মল্লিক ও হীরামনকে আটক করে। এরপর তাদের দেয়া স্বীকারোক্তি মতে আদিত্য রায়ের বাড়ির ধানের গোলা থেকে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আটককৃতরা জানিয়েছেন- তাদের নেতা দিপংকর বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থান করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নামে একটি চরমপন্থী সংগঠনের পরিচয় দিয়ে মাছের ঘের দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছে। আদিত্য রায় একই সংগঠনের সদস্য হলেও তাদের মধ্যে বিরোধ রয়েছে। গত পহেলা ফেব্রুয়ারি মণিরামপুর উপজেলার সমলডাঙ্গা বিলের পানি সেচের ইজারাদার মনিরুজ্জামান গংদের উপর সশস্ত্র হামলা চালায় দিপংকর গ্রুপের লোকজন। ওই ঘটনায় পুলিশ দিপংকরের সহযোগী দেবু মেম্বারসহ ৬ জনকে আটক এবং তিনটি অস্ত্র উদ্ধার করে। দিপংকর এ মামলায় আদিত্যকে ফাঁসিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে। এরপর কুমারেশ ও হীরমনের মাধ্যমে আদিত্যের কাছে অস্ত্র রাখতে পাঠায়। আদিত্য অস্ত্র নিলেও বিপদ আঁচ করতে পেরে সে লোকমারফত বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ কুমারেশ ও হীরামনকে আটক এবং অস্ত্র গুলি উদ্ধার করে। এদিকে পুরো ষড়যন্ত্র জানার পর ডিবি পুলিশ চরমপন্থী সদস্য আদিত্য রায়কেও ধরতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন