News71.com
 Bangladesh
 09 Feb 20, 12:48 PM
 103           
 0
 09 Feb 20, 12:48 PM

দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি॥বাড়বে শীতের তীব্রতা

দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি॥বাড়বে শীতের তীব্রতা

নিউজ ডেস্কঃ কমতে শুরু করেছে শীতের প্রকোপ, বইতে শুরু করেছে বসন্তের আমেজ। এর মধ্যেই গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিতে কুয়াশা কাটলেও বাড়তে পারে শীত। আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সামান্য পরিবর্তন হতে পারে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির। এর আগে শনিবার আবহাওয়া বার্তায় বলা হয়েছিল, পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাত ১০টার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। লঘুচাপটির বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন