News71.com
 Bangladesh
 09 Feb 20, 12:43 PM
 59           
 0
 09 Feb 20, 12:43 PM

রাজধানী ঢাকার পয়ঃনিষ্কাশন প্রকল্পে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক॥

রাজধানী ঢাকার পয়ঃনিষ্কাশন প্রকল্পে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক॥

নিউজ ডেস্কঃ ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ঋণ দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। চলতি মাসের ১৩ তারিখে বিশ্বব্যাংকের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথা হবে। এই ঋণে সুদের হার ৩ শতাংশের একটু বেশি হবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। জানা গেছে, ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় ২ হাজার ৮৫৬ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। চলতি সময় থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ফলে প্রায় ১৫ লাখ জনগণ উন্নত পয়ঃনিষ্কাশন সুবিধার আওতায় আসবে। বর্তমানে ঢাকার যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আছে, তার সুবিধা পাচ্ছে মাত্র ২০ শতাংশ জনগণ। ইআরডির অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক) শাহাবুদ্দিন পাটোয়ারী বা লেন, ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক আমাদের ঋণ দেবে। তবে ঋণের হার কমানোর জন্য আমরা আলাপ-আলোচনা করছি। ঋণে সুদহার ৩ শতাংশের সামান্য বেশি হবে। আমাদের সব কিছুই চূড়ান্ত পর্যায়ে। চলতি মাসের ১৩ তারিখে বিশ্বব্যাংকের সঙ্গে এ বিষয়ে কথা হবে। এর পর প্রকল্প একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় অনুমোদন পেলেই ঋণচুক্তি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন