News71.com
 Bangladesh
 09 Feb 20, 12:42 PM
 81           
 0
 09 Feb 20, 12:42 PM

চীন ফেরত বাংলাদেশী শিক্ষার্থীর চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন।।

চীন ফেরত বাংলাদেশী শিক্ষার্থীর চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন।।

নিউজ ডেস্কঃ চীন ফেরত বাংলাদেশী শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। রংপুর মেডিক্যালে ভর্তি চীন ফেরত বাংলাদেশী শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল রয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড গঠন। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার এ কথা জানান। তার নেতৃত্বে ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল রাতেই ঢাকা থেকে আইইডিসিআর সদস্যরা ওই শিক্ষার্থীর শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। তাকে রাখা হয়েছে আইসোলেশন বিভাগে। এরআগে গত ২৯শে জানুয়ারি চীন থেকে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশে আসেন তিনি। সেসময় বিমানবন্দরে স্বাভাবিক পরীক্ষা করে ছেড়ে দেয়া হয় তাকে। চীনে স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস পাওয়া না যায়নি। তবে বাড়ি ফেরার পর নীলফামারীর সিভিল সার্জনের তত্বাবধানে রাখা হয় তাকে।

গতকাল শনিবার সকালে হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে দুপুরে তাকে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়। তিনি উহান প্রদেশ থেকে ২শ' কিলোমিটার দূরে আনহুই প্রদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায়, ঢাকায় আইইডিসিআরকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে জরুরি বার্তা পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তার শারীরিক অবস্থা এখন ভাল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই শিক্ষার্থীর বাবা জানান, গত ২৯শে জানুয়ারি চীন থেকে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশে আসেন তিনি। সেসময় বিমানবন্দরে স্বাভাবিক পরীক্ষা করে ছেড়ে দেয়া হয় তাকে। চীনে স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস পাওয়া না যায়নি। তবে বাড়ি ফেরার পর নীলফামারীর সিভিল সার্জনের তত্বাবধানে রাখা হয় তাকে। শনিবার সকালে হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে দুপুরে তাকে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন