
নিউজ ডেস্কঃ জয়পুরহাটে মাদক কারবারীদের সঙ্গে ২ লাখ টাকায় দফারফা করে ছেড়ে দেয়ার অভিযোগে পাঁচবিবি থানার এক এসআই, এক এএসআই ও ওয়ারলেস অপারেটরকে ক্লোজড করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ক্লোজড করে জয়পুরহাট পুলিশ লাইনে নেয়া হয়। পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, গত ৬ ফেব্রুয়ারি পুলিশের ওই তিন সদস্য অনুমতি ছাড়াই দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় অবস্থান করেন। সেখানে মাদক কারবারীদের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে ছেড়ে দেয়ার বিষয়টি স্থানীয় লোকজন প্রথমে হাকিমপুর প্রেসক্লাব ও পরে থানা পুলিশকে জানান। অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে।