News71.com
 Bangladesh
 08 Feb 20, 10:59 AM
 69           
 0
 08 Feb 20, 10:59 AM

নেতা পছন্দ না হওয়ায় চট্টগ্রামে ছাত্রলীগের সড়ক অবরোধ॥

নেতা পছন্দ না হওয়ায় চট্টগ্রামে ছাত্রলীগের সড়ক অবরোধ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ছাত্রলীগের চান্দগাঁও এবং ডবলমুরিং থানা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাদ পড়ারা। এর মধ্যে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের একাংশ। উত্তপ্ত পরিস্থিতিতে কর্মীদের রোষাণল থেকে বাঁচতে মোবাইল ফোন বন্ধ রেখেছে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। নতুনভাবে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মহানগরসহ চান্দগাঁও এবং ডবলমুরিং থানা কমিটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রতিবাদের ঝড়। বৃহস্পতিবার রাতে নুরুন্নবী সাহেদকে সভাপতি এবং শহীদুল আলমকে সাধারণ সম্পাদক করে চান্দগাঁও থানা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ফরহাদ সায়েমকে সভাপতি এবং রাকিব হায়দারকে সাধারণ সম্পাদক ডবলমুরিং থানা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা পদ পেয়েছে তারা সবাই সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুসারী হিসাবে পরিচিত। আর যারা প্রতিবাদ করছে তারা ছাত্রলীগ নেতা এবং ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী চৌমুহনীর মোড়ে অবস্থান নিয়ে কমিটি ঘোষণার প্রতিবাদে মিছিল সমাবেশ শুরু করে। এসময় তারা সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেয়ার পাশাপাশি রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন