News71.com
 Bangladesh
 07 Feb 20, 07:41 PM
 76           
 0
 07 Feb 20, 07:41 PM

মুজিববর্ষে ভ্যাট অটোমেশন কার্যক্রম শুরুর আশায় এনবিআর॥

মুজিববর্ষে ভ্যাট অটোমেশন কার্যক্রম শুরুর আশায় এনবিআর॥

নিউজ ডেস্কঃ মুজিব বর্ষেই ভ্যাট অটোমেশন কার্যক্রম পুরোদমে শুরু করার বিষয়ে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসিস সফট এক্সপো উপলক্ষে এক সেমিনারে এ কথা জানান এনবিআর সদস্য মো. জামাল হোসেন। তিনি বলেন, ভ্যাট অটোমেশন কার্যক্রম বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ আছে, সেগুলো বিবেচনায় নিয়েই কাজ করছে এনবিআর। সেমিনারে ২০টির বেশি দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। ভ্যাট অটোমেশনের মতো দেশীয় উদ্যোক্তাদের তৈরি সফটওয়্যার ব্যবহার করার আহ্বান জানান তারা। এনবিআর সদস্য মো. জামাল হোসেন বলেন, ক্ষুদ্র ও মাঝারি ধরনের সেক্টরের সার্ভিসটা সবচেয়ে চ্যালিঞ্জিং। এ সেক্টরটাকে অটোমেশনে সামিল করার জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস আমরা তাদের (দেশীয় উদ্যোক্তাদের) দেব। আমরা মনে করি, তিনটা ধাপে ভ্যাটটা অটোমেশন হবে। এ জিনিসটা শুরু হয়েছে, আস্তে আস্তে এগোবে, সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন