News71.com
 Bangladesh
 07 Feb 20, 12:15 PM
 99           
 0
 07 Feb 20, 12:15 PM

জেলায় জেলায় গিয়ে অবৈধ সম্পদ খুঁজবে দুদক ॥ ইকবাল মাহমুদ

জেলায় জেলায় গিয়ে অবৈধ সম্পদ খুঁজবে দুদক ॥ ইকবাল মাহমুদ

নিউজ ডেস্কঃ গডফাদারদের অবৈধ সম্পদের খোঁজে জেলায় জেলায় গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীতে (৬ ফেব্রুয়ারি) দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। দেশ ছাড়িয়ে যারা বিদেশে অর্থ পাচার করেছেন তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা ছাড়াও সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া আদালতেও সাহায্য চাওয়া হবে বলে জানান তিনি। বলেন, ২২টি জায়গায় ২২ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। কারা জেলায় জেলায় গডফাদার, কারা জেলায় জেলায় সন্ত্রাসী করে অর্থ উপাজন করছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ে মধ্যে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সিঙ্গাপুর বা আশেপাশের দেশ থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্য-উপাত্তের ভিত্তিতে কোনো টিম হয়ত আমরা পাঠাবো। আমাদের দেশের আদালতের আদেশ নিয়ে ওইদেশের আদালতের মাধ্যমে কাজগুলো করা হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন