News71.com
 Bangladesh
 06 Feb 20, 08:30 PM
 125           
 0
 06 Feb 20, 08:30 PM

মার্চ পর্যন্ত সকল মাহফিল স্থগিত॥ মালয়েশিয়া যাচ্ছেন ইসলামিক বক্তা আজহারী

মার্চ পর্যন্ত সকল মাহফিল স্থগিত॥ মালয়েশিয়া যাচ্ছেন ইসলামিক বক্তা আজহারী

নিউজ ডেস্কঃ আগামী মার্চ পর্যন্ত সকল মাহফিল স্থগিতের ঘোষণা দেয়ার পাশাপাশি মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানিয়েছেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। গবেষণার কাজে সেদেশে যাচ্ছেন বলেও এসময় জানান তিনি। তবে আবারও দেশে ফিরবেন জানিয়ে স্ট্যাটাসে আজহারী বলেন, পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে কুরআনের মাহফিলে ইনশাআল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন