
নিউজ ডেস্কঃ ৮ ফেব্রুয়ারি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে দলটির একটি প্রতিনিধি দল ডিএমপি হেডকোয়ার্টারে গিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাত করে। আগামী ৮ তারিখ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের ২ বছর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। কমিশনারের সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, তারা আশাবাদী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিক্ষোভের অনুমতি দেবে।