
নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে বিদ্যালয়টির তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিনে তাদের এ সম্মানা দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষার মান এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যিালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে সাদেক খান বলেন, ‘মুজিব বর্ষের একটা অংশ হতে পেরে আমরা গর্বিত। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনোদিন বাংলাদেশ হতো না।’ অনুষ্ঠানে উপস্থিত অন্তত ৬০ জন মুক্তিযোদ্ধা, ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ১৪৫টি ইভেন্ট ও আটটি টুর্নামেন্ট, পাঁচ হাজারের বেশি অতিথিদের অংশগ্রহণ এবং উপভোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়টির হেড অব স্কুল ও এমডি মোহাম্মদ আনিসুর রহমান (সোহাগ)। অনুষ্ঠানটি সফল করার জন্য শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কৃতজ্ঞতা জানান এই শিক্ষাবিদ ও লেখক।