
নিউজ ডেস্কঃ নব্য জেএমবির (জাময়াতুল মুজাহেদীন বাংলাদেশ) নারী শাখার প্রধানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ৫০ মিনিটে মতিঝিল থানার উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন, আসমানী খাতুন ওরফে আসমা ওরফে আমাতুল্লাহ ওরফে বন্দী জীবন ওরফে নীখোজ আলো (২৮)। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খান খানাপুর দক্ষিণপাড়া গ্রামে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মুঠোফোন জব্দ করা হয়েছে।ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্র জানায়, সে নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন যাবত গোপনে অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিলেন। সে বিভিন্ন জনকে কথিত হিজরতে প্রেরণ করেছিলেন। যাদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে। অনলাইনে তার সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু দুজানা ও আবু মোহাম্মদের