News71.com
 Bangladesh
 06 Feb 20, 11:26 AM
 222           
 0
 06 Feb 20, 11:26 AM

বগুড়ায় আলোচিত ধর্ষণ মামলায় অভিযুক্ত তুফানসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন॥  

বগুড়ায় আলোচিত ধর্ষণ মামলায় অভিযুক্ত তুফানসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন॥   

নিউজ ডেস্কঃ বগুড়া শহরে তরুণীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে দায়েরকৃত বহুল আলোচিত নারী ও শিশু নির্যাতনের মামলায় আসামি তুফান সরকারসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। এছাড়া নামঞ্জুর করা হয়েছে তুফান সরকারের জামিনের আবেদন।বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর আদালতের বিচারক একেএম ফজলুল হক ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামিরা নির্দোষ বলে দাবি করেন।পুলিশের হাতে গ্রেফতার তুফান সরকার ও অন্যরা।এই মামলার অপর ৯ আসামিরা হলেন- অভিযুক্ত তুফান সরকারের স্ত্রী তাছমিন রহমান ওরফে আশা, মেহেদী হাসান ওরফে রূপম, পৌর কাউন্সিলর (সংরক্ষিত নারী কাউন্সিলর) মার্জিয়া হাসান রুমকি, মো. সামিউল হক শিমুল, লাভলী রহমান ওরফে রুমি, মো. আতিকুর রহমান ওরফে আতিক, মো. মুন্না, আলী আযম দিপু ও মো. এমারত আলম খান ওরফে জিতু মিয়া উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৭ জুলাই আসামি তুফান সরকার ওই তরুণীকে কলেজে ভর্তির মিথ্যা প্রলোভন দিয়ে আসামি আতিক, মুন্না, দিপু, শিমুল, রূপন, জিতুদের যোগসাজসে বাড়িতে নিয়ে আসেন। এরপর তুফান সরকার ওই তরুণীকে ধর্ষণ করে। গত ২৮ জুলাই আসামি আতিক, জিতু, দিপু রুপম, শিমুল ও মুন্না আপোষ মীমাংসার প্রলোভন দিয়ে ওই তরুণী ও তার মাকে কৌশলে অপহরণ করে পৌর কাউন্সিলর রুমকির বাড়িতে এনে নির্যাতনসহ ওই তরুণী তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়।এ ব্যাপারে ওই তরুণী মা বগুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং দণ্ডবিধি আইনে পৃথক দুটি চার্জশিট দাখিল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন