News71.com
 Bangladesh
 06 Feb 20, 11:10 AM
 189           
 0
 06 Feb 20, 11:10 AM

বাংলাদেশের বিচার বিভাগ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে॥ প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন ও প্রভাবমুক্ত থেকে বিচার কাজ পরিচালনা করে দেশে আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে ইতালি অবস্থান করায় তার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।


প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। অপরাধীর কোনো দল নেই, তার পরিচয় কেবলই অপরাধী এবং অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিচার হবেই। প্রকৃত আসামিরা যাতে সাজা পায় ও নিরপরাধরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার সজাগ রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধী চিহ্নিত করে দ্রুত বিচার সম্পন্ন করার লক্ষ্যে আমরা বিচার বিভাগে নানামুখী সংস্কার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন