News71.com
 Bangladesh
 05 Feb 20, 07:29 PM
 82           
 0
 05 Feb 20, 07:29 PM

জিয়া, এরশাদ, খালেদা কেউ এ মাটির সন্তান না ॥ ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জিয়া, এরশাদ, খালেদা কেউ এ মাটির সন্তান না ॥ ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমানের জন্ম বিহারে, এরশাদের (এইচ এম এরশাদ) জন্ম কুচবিহারে, খালেদা জিয়ার জন্ম শিলিগুড়ি এবং তারা কেউই এ মাটির সন্তান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এ পর্যন্ত যারা ক্ষমতায় এসেছেন তাদের কেবল তিনি এবং তার বাবা শেখ মুজিবুর রহমানই এ মাটির সন্তান ছিলেন বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই মাটির সন্তান এখন পর্যন্ত যতজন ক্ষমতায় এসেছে, একমাত্র আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু এবং আমি শেখ হাসিনা বাংলাদেশের মাটির সন্তান। যেহেতু আমাদের মাটির টান আছে, এইজন্য আমাদের একটা কর্তব্যবোধ আছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের গণসংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশের প্রত্যেক উপজেলা থেকে ১ হাজার লোক বিদেশে পাঠানোর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার বিকেলে রোমে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন সরকারপ্রধান। এ সময়, প্রবাসীদের কাছে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, অতীতে যারা দেশ শাসন করেছেন, তাদের কারোরই দেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না।


এসময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান, এরশাদ অবৈধভাবে ক্ষমতায় এসেছিল, তারপর খালেদা জিয়া আসলো। তারপর তারা কিন্তু দেশের উন্নয়নের পথে পা বাড়ায়নি। প্রথমবার সরকারে এসে কয়েকটি দেশে মিশন করা হয়েছিল।দ্বিতীয়বার আসার পর সিদ্ধান্ত নেয়া হয়ে বিশ্বের যেখানে যেখানে আমাদের মিশন আছে সেখানে নিজস্ব জমি হবে আর নিজস্ব ভবন তৈরি করা হবে। খালেদা জিয়া ক্ষমতা আসার পর প্রায় ১০টি মিশন বন্ধ করে দিয়েছিল। ক্ষমতা গ্রহণ করার পর ১৯টি মিশন খুলে দেয়া হয়েছে। বিশ্বের যেসব দেশে বাঙালি বেশি রয়েছেন সেখানে কনস্যুলেট অফিস খোলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন