News71.com
 Bangladesh
 05 Feb 20, 07:18 PM
 78           
 0
 05 Feb 20, 07:18 PM

রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত॥

রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত॥

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার তুরাগ এলাকায় বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শহীদ হোসেন।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালায় র‍্যাব-১। সে সময়ে র‍্যাবের উপর গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কুখ্যাত ডাকাত শহিদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হন।বন্দুকযুদ্ধের সময় র‍্যাবের এক সদস্য আহত হন। এছাড়াও ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাবের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান নিউজ ৭১কে এই তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন