News71.com
 Bangladesh
 05 Feb 20, 11:47 AM
 84           
 0
 05 Feb 20, 11:47 AM

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত॥

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত॥

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে, দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের পরিচালক আজিজুল ইসলাম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়। ২টি গাড়ি ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে। নিহতদের কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন