News71.com
 Bangladesh
 04 Feb 20, 08:43 PM
 81           
 0
 04 Feb 20, 08:43 PM

করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে আতঙ্কিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয়নি॥আইইডিসিআর

করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে আতঙ্কিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয়নি॥আইইডিসিআর

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ে দেশে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর। চীন থেকে আসা বাংলাদেশি ও চীনা নাগরিকদের পরীক্ষায় কিছু পাওয়া যায়নি। আগামীতে কেউ শনাক্ত হলে দ্রুত চিকিৎসার সব ধরনের প্রস্তুতির কথা সংবাদ সম্মেলনে জানিয়েছে আইইডিসিআর এর পরিচালক ডা. সাবরিনা ফ্লোরা। ২১ জানুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চীন থেকে বাংলাদেশে ফিরেছেন ৬ হাজার ৭৮৯ জন যাত্রী। এদের সবাইকে স্ক্রিনিং করার পাশাপাশি ঝুঁকিতে থাকা ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত কারো মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি না মেলায় পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছে আইইডিসিআর। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সাবরিনা

ফ্লোরা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের দেশে যেভাবে সব কিছু অর্গানাইজ করে প্রস্তুতি নিয়েছি। তাতে আমরা আশা করছি, বাংলাদেশে খুব দ্রুত করোনা ভাইরাস ছড়াবে না। যদি কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী থাকেন, তাহলে তাকে দ্রুত আমরা শনাক্ত করে অন্যদের থেকে আলাদা রাখবো। যেন তার কাছ থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। আইইডিসিআরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, আশকোনায় পর্যবেক্ষণে থাকা নতুন একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগের ১ জনসহ মোট দু'জনের নমুনা পরীক্ষা করে ফলাফল জানানো হবে পরবর্তীতে। ডা. মিরজাদী সাবরিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রি-এজেন্ট সাপ্লাই আমাদের কাছে অলরেডি এসেছে। তারপরও পরবর্তীতে যেসব লজিস্টিকগুলো আমাদের লাগবে তারও আনার বিষয়ের প্রক্রিয়াধীন রয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন