News71.com
 Bangladesh
 04 Feb 20, 07:44 PM
 65           
 0
 04 Feb 20, 07:44 PM

আরও ২ বছর বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ॥

আরও ২ বছর বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ॥

নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবুল কালামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য বাসসের ওই পদে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ ৩ বছর বাড়ানো হয়েছিল। নতুন করে মেয়াদ বাড়ানো চুক্তির আদেশে বলা হয়, ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ কার্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন