News71.com
 Bangladesh
 04 Feb 20, 07:15 PM
 55           
 0
 04 Feb 20, 07:15 PM

বাংলাদেশের সঙ্গে চুক্তি করলো গ্লোবাল পেমেন্টস ফার্ম সার্ভিস 'স্ক্রিল লিমিটেড'॥

বাংলাদেশের সঙ্গে চুক্তি করলো গ্লোবাল পেমেন্টস ফার্ম সার্ভিস 'স্ক্রিল লিমিটেড'॥

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের স্ক্রিল লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এবং হোমপে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডে লন্ডনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সহযোগিতা চুক্তির ফলে প্রবাসীরা স্ক্রিল মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে স্বল্প ব্যয়ে দ্রুত বাংলাদেশে অর্থ প্রেরণ, দেশ থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ইউরোপ থেকে সরাসরি কেনাকাটা করা এবং দেশের যেসব তরুণরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা সম্পূর্ণ বৈধভাবে স্বল্প খরচে তাদের পারিশ্রমিক নিতে পারবে।

লন্ডনে স্ক্রিল লিমিটেড এর অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্ক্রিল লিমিটেড স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই সার্ভিসের প্রযুক্তিগত সহায়তাকারি প্রতিষ্ঠান হোম পে’র কর্মকর্তারা, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন