News71.com
 Bangladesh
 04 Feb 20, 07:14 PM
 73           
 0
 04 Feb 20, 07:14 PM

নানা অনিয়মের দায়ে টাঙ্গাইলের পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষককে কারাদণ্ড।।

নানা অনিয়মের দায়ে টাঙ্গাইলের পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষককে কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে পনের দিন করে বিনাশ্রমে কারাদণ্ড এবং সিট পরিবর্তন করে পরীক্ষা দেয়ার অপরাধে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার বাঁশতৈল কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মো. ইমরান হোসেন ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো সবুজ আল মামুন ও মমিত। তারা দুজনই বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন