News71.com
 Bangladesh
 04 Feb 20, 01:32 PM
 113           
 0
 04 Feb 20, 01:32 PM

যশোরের কেশবপুর থেকে এমপি হচ্ছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা॥

যশোরের কেশবপুর থেকে এমপি হচ্ছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা॥

নিউজ ডেস্কঃ স্বাধীনতা উত্তর বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকসহ গণসংযোগ শুরু করতে কেশবপুরে আসছেন। আজ মঙ্গলবার সকালে তারা কেশবপুর আসবেন। ওয়াহিদ সাদিক  তাদের আগমন নিশ্চিত করেছেন গনমাধ্যমকে। তাদের আগমন উপলক্ষে কেশবপুরে তোরণ নির্মাণ করা হয়েছে। চলছে মঞ্চ নির্মাণের কাজ। তারা বড়েঙ্গা গ্রাম থেকে গণসংযোগ শুরু করবেন।এ ঘটনা কেশবপুরে চাউর হলে সব স্তরের মানুষের মাঝে ‘টক অব দ্যা কেশবপুরে’পরিণত হয়েছে। বিশেষ করে কেশবপুরের এমপি সাবেক জনপ্রশাসন মন্ত্রীর মৃত্যুর পর কেশবপুরে চলছে নানা রাজনৈতিক সমীকরণ।কে হবেন আগামীতে উপ নির্বাচনে নৌকার প্রার্থী, এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে কেশবপুর শাখা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এর মধ্যে শাবানার আগমন এলাকায় নতুন মাত্রা পেয়েছে।ইতিপূর্বে যে কয়বার শাবানা কেশবপুরে এসেছেন তিনি কখনো জনসভা করেননি। এবার গণসংযোগের তাদের আগমনের জন্য বড়েঙ্গা গ্রামে তোরণ নির্মাণ করা হয়েছে। প্রচার চলেছে এলাকায়।শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের বাড়ি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন