News71.com
 Bangladesh
 04 Feb 20, 01:26 PM
 67           
 0
 04 Feb 20, 01:26 PM

সিটি নির্বাচনের দিন আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক॥

সিটি নির্বাচনের দিন আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক॥

নিউজ ডেস্কঃ ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। দোষীদের বিচারের আওতায় আনান দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা সিটি নির্বাচনে আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। এসময় ইশরাক সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন জনগণের বিশ্বাসের ওপর আঘাত করেছে।নির্বাচনের তিন-চারদিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিল, সেখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছে। নির্বাচন যেসকল সাংবাদিক দায়িত্ব পালন করেছিল, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে বলেই তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।  তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ায় কারও ওপর হামলা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল- নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য বজায় রাখার জন্য। নির্বাচন কমিশননের প্রতিশ্রুতির সঙ্গে কর্মের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন