
নিউজ ডেস্কঃ জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে ছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় কলেজের এক অধ্যক্ষকে আটক করেছে জিআরপি পুলিশ। রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিন থেকে ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের ওই অধ্যক্ষ ও এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করে দেওয়ানগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ি। রেলওয়ের আইন ভঙ্গ করার অপরাধে দুজনকেই আসামি করে রেলওয়ে থানায় একটি মামলা করেছে পুলিশ। জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, রোববার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ঘ নাম্বার কোচের একটি কেবিন বুকিং করে কলেজের প্রাক্তন এক ছাত্রীকে (২৭) নিয়ে ভ্রমণ করছিলেন ৫০ বছর বয়সী ওই অধ্যক্ষ।
আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর মেয়েসহ ট্রেনের ওই কেবিনটি ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরও দরজা না খোলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা। পরে জিআরপি পুলিশ ওই কেবিনে গিয়ে অধ্যক্ষকে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে।তাদের দুজনকে আটক করে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরবর্তীতে আটক দুজনকে আন্তঃনগর তিস্তা ট্রেনেই জামালপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়।জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেই ছাত্রী কোন রকম কোন অভিযোগ করেনি। তবে তারা দুইজনই অপরাধী তাই মামলা করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করা হবে।