News71.com
 Bangladesh
 02 Feb 20, 01:03 PM
 90           
 0
 02 Feb 20, 01:03 PM

পুলিশের অনুরোধে মুহূর্তেই সরে গেলেন বিএনপি নেতারা॥

পুলিশের অনুরোধে মুহূর্তেই সরে গেলেন বিএনপি নেতারা॥

নিউজ ডেস্কঃ কর্মদিবসে রাস্তায় অবরোধ করে অবস্থান নিয়ে যান চলাচল বিঘ্নিত না করার পুলিশি অনুরোধে মুহূর্তের মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে গেছেন বিএনপি নেতারা।পূর্ব ঘোষিত হরতালের দিন রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ তাদের এ অনুরোধ করে। এ সময় তারা কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন। পরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। এ সময় আধাঘণ্টার মধ্যে তাদের সরে যেতে অনুরোধ করে পুলিশ।পুলিশ জানায়, অতীতের অভিজ্ঞতা থেকে তারা দেখেছে বিএনপি কর্মসূচির নামে, আন্দোলনের নামে নানা ধরনের সহিংসতা ঘটিয়েছে। এ আশঙ্কা থেকেই তারা নেতকর্মীদের সরে যাওয়ার অনুরোধ করে।রুহুল কবীর রিজভী সাংবাদিকদের জানান, বিএনপি কোনো সহিংসতায় বিশ্বাসী নয়। তিনি বলেন, এ মুহূর্তের জন্য তারা অবস্থান কর্মসূচি স্থগিত করছেন। এখন দুপুরের খাবারের সময় এবং নামাজের সময় হওয়ায় আপাতত অবস্থান থেকে সরে গেলেও আবার তারা রাস্তায় অবস্থান নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন