
নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আজ রবিবার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবিরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা স্বতঃফুর্তভাবেই হরতাল পালন করছেন। নয়াপল্টনসহ আশেপাশের সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। সিটি নির্বাচনের ফলাফলকে ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান।এদিকে, বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবেই চলছে। সড়কে চলছে যানবাহন, অফিসগামী মানুষের চলাচল রয়েছে স্বাভাবিক। মিনিবাস, সিএনজি চলছে স্বাভাবিকভাবেই। তবে, সপ্তাহের অন্য দিনের তুলনায় বেশ কম চলছে এসব যানবাহন।