News71.com
 Bangladesh
 01 Feb 20, 06:40 PM
 69           
 0
 01 Feb 20, 06:40 PM

সাংবাদিকের ওপর হামলাকারীর ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে॥র‍্যাব ডিজি

সাংবাদিকের ওপর হামলাকারীর ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে॥র‍্যাব ডিজি

নিউজ ডেস্কঃ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাব ডিজি। বেনজির আহমেদ বলেন, মোহাম্মদপুর জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাদেকখান রোডে কাউন্সিলরদের সমর্থক গোষ্ঠীর হামলায় আহত হয়েছে সুমন। এমনটি শোনার পরই তাকে দেখতে আসি। র‌্যাব প্রধান বলেন, ‘ক্রাইম রিপোর্টার এবং আমাদের একই রকম শঙ্কা থাকে। অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে। আমি তাকে দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন। তার মাথার সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছে সেটির রিপোর্টও ভালো আছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন