
নিউজ ডেস্কঃ বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে দেয়া লিখিত অভিযোগ ঢালাওভাবে করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। গড়পড়তা অভিযোগে ব্যবস্থা নেয়া যায় না বলে মন্তব্য করেছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে অভিযোগ নিয়ে সিটি করপোরেশনে আসেন বিএনপি কর্মী জুলহাস। ওই সময় উত্তরের এ কর্মকতা বলেন, বিএনপি নেতাদের অভিযোগ গড়পড়তা, ইভিএমে ধানের শীষের প্রতীক নেই এমন অভিযোগ অসত্য। মেয়র প্রার্থীদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যা হয়েছে কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যেও বলে জানান তিনি। এসময় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম কফি খেতে খেতে বলেন, ‘অভিযোগ দিয়েছেন দেখবো, আগেও তো দেখেছি। ভোট কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয়াসহ ভিন্ন কেন্দ্রের ৩২টি অভিযোগ তাবিথ আউয়ালের পক্ষে মো. জুলহাস উদ্দিন নামের একজন প্রতিনিধি কমিশনে গেলেও তাকে কথা বলার সময় দেননি কর্মকর্তা বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।