News71.com
 Bangladesh
 01 Feb 20, 11:37 AM
 80           
 0
 01 Feb 20, 11:37 AM

শুরু হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারি॥

শুরু হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারি॥

নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে নামে হাজারো বাঙালি।রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্ব বাংলা। যা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তৎকালীন পাকিস্তান শাসকগোষ্ঠী। নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারীদের মিছিলে। সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেক বীরের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ।ভাষার জন্য প্রাণ দিয়েছেন এমন উদাহরণ বিশ্বে কেবল বাঙালিরই আছে। একুশে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে। এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের দেশে দেশে পালিত হয়।প্রতিবছর ভাষার মাসের প্রথম দিনের বড় আকর্ষণ একুশে গ্রন্থমেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন