
নিউজ ডেস্কঃ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গোপীবাগ আরকে মিশন রোডে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রয়োগ শেষে এ অভিযোগ করে তিনি। তবে এসময় ভোট সুষ্ঠু হলে বিপুল ভোটের ব্যবধানে জয় পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।