News71.com
 Bangladesh
 31 Jan 20, 08:41 PM
 85           
 0
 31 Jan 20, 08:41 PM

মানিকগঞ্জে কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্রের উদ্বোধন॥

মানিকগঞ্জে কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্রের উদ্বোধন॥

নিউজ ডেস্কঃ সড়ক ও বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের বিনামূল্য কৃত্তিম অঙ্গ সংযোজনের লক্ষ্যে মানিকগঞ্জে একটি কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র স্থাপন করেছে আকিজ গ্রুপ। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার গোলড়া আকিজ টেক্সাটাইল মিলস লিমিটেডের অভ্যন্তরে স্থাপিত এ ‘নতুন কদম হাত ও পা সংযোজন কেন্দ্রের’ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক শেখ জামিল উদ্দিন, নির্বাহী পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ভিকার কোরেশী। অনুষ্ঠানে বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ব্যক্তির কৃত্রিম পা সংযোজন করা হয়। তাদের মধ্যে ৪ জনকে ওই প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন