News71.com
 Bangladesh
 31 Jan 20, 08:18 PM
 67           
 0
 31 Jan 20, 08:18 PM

ঝিনাইদহে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩

ঝিনাইদহে মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরের নাটিমা নামক স্থানে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ৩১ জানুয়ারি, শুক্রবার বিকেল সোয়া ৩টায় নাটিমায় মহেশপুর-যাদবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ও তারা একটি বরযাত্রীর সঙ্গে যাচ্ছিলেন । মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন বলেন, নিহতদের মরদেহ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম সাব্বির (১৮)। তিনি কালীপুরের বাসিন্দা। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন