News71.com
 Bangladesh
 31 Jan 20, 08:10 PM
 68           
 0
 31 Jan 20, 08:10 PM

আগামীকাল ভোট গ্রহণের মাঝে কোন লাঞ্চ বিরতি থাকবে না॥

আগামীকাল ভোট গ্রহণের মাঝে কোন লাঞ্চ বিরতি থাকবে না॥

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মাঝে মধ্যাহ্নভোজনের কোনো বিরতি থাকবে না। শুক্রবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। তিনি জানান, ভোট প্রদান বিষয়ে জানতে ভোটারদের জন্য কল সেন্টার ১০৫ খোলা হয়েছে। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য কারো ভোট দিতে চান, তবে সে ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট বাতিল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্র ১৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে আনসার ও ভিডিপি সদস্য থাকবেন। প্রতিটি ওয়ার্ডে র‍্যাব ও বিজিবি সদস্যররা থাকবেন। রাজধানীজুড়ে ৬৫ প্লাটুন বিজিবি ও ১৩০ প্লাটুন র‍্যাব মোতায়েন থাকবে। ১২৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন। ইভিএমে ফলাফল প্রথমে কেন্দ্র থেকে ও পরে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, ইভিএমে ভোটগ্রহণ শেষ হওয়ার ৩০ মিনিট পরেই ফলাফল জানা যাবে। নির্বাচনে কোনো কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে সে কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন