
নিউজ ডেস্কঃ শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের ফুসফুসে ইনফেকশন আছে। সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। প্রয়োজন হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।